Friday, August 9, 2013

*আসছে গ্র্যান্ড থেফট অটো ভি-এর ৫ম সংস্করণ*

গেম নির্মাতা রকস্টার তাদের জনপ্রিয় গেম গ্রান্ড থেফট অটো ভি-এর পঞ্চম সংস্করণের ট্রেলার উন্মুক্ত করেছে। নতুন গেমটিতে শহর হিসেবে ব্যবহার করা হয়েছে লস অ্যাঞ্জেলেসকে। খবর বিবিসি অনলাইন-এর।

গেমটির নতুন ট্রেলার মাত্রই ১ মিনিটের। তাতেই মুখোশধারী গানমেন, কার চেজ, গাড়িতে বিস্ফোরণ ঘটানো এবং নারীসঙ্গীর বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে।

গ্রান্ড থেফট অটো ভি-এর চতুর্থ সংস্করণটি কেবল যুক্তরাজ্যেই ৯ লাখ ২৬ হাজার কপি বিক্রি হয়েছিলো। গেমটিতে অতিরিক্ত সংঘর্ষ দৃশ্য থাকায় সমালোচনাও কুড়িয়েছে গেম বোদ্ধাদের।

শক্তিশালী ক্রিমিনাল আর স্নায়ুক্ষয়ী সংঘর্ষে গেম হিসেবে গ্রান্ড থেফট অটো ভি এবারও জনপ্রিয়তা পাবে বলেই গেমবোদ্ধারা মন্তব্য করেছেন । এখন কেবল ট্রেলার ছাড়লেও নতুন সংস্করণটি কবে নাগাদ মুক্তি পাবে সে বিষয়ে মুখ খোলেনি রকস্টার কর্তৃপক্ষ।

নতুন গেম বাজারে আসছে এমন গুজব আগেই ছড়িয়েছিলো। নতুন গেম উপলক্ষে গেমিং হার্ডওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে সনি এবং মাইক্রোসফটের নতুন ডিভাইসেরও গুজব ছড়িয়েছিলো। কিন্তু গেমিং ডিভাইসের কোনো তথ্য না প্রকাশ পেলেও নতুন ট্রেলার উন্মুক্ত করে রকস্টার কর্তৃপক্ষ গ্র্যান্ড থেফট অটো ভি-এর পঞ্চম সংস্করণের তথ্য জানিয়েছে।

পুরোনো গেমিং ডিভাইস ব্যবহার করেও গেমটি খেলা যাবে বলে গেম নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে।facebook page
অ্যাপলের নিরাপত্তা নিখুঁত নয়

সিকিউরিটি সফটওয়্যার কোম্পানি ‘এলকমসফট’ এক ব্লগ পোস্টে জানিয়েছে, টেক জায়ান্ট অ্যাপলের নতুন নিরাপত্তা ব্যবস্থায় খুঁত আছে। এ খুঁতটির সুযোগ নিয়ে হ্যাকাররা সহজেই অ্যাপলের গ্রাহকদের নানা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারবে। সম্প্রতি সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, এলকমসফটের ব্লগে তারা বলেন, অ্যাপল নতুন নিরাপত্তা ব্যবস্থাটি দায়সারাভাবে তৈরি করেছে।


অ্যাপল কিছুদিন আগেই তাদের গ্রাহকদের ‘অ্যাপল আইডির’ জন্য ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে। কিন্তু এলকমসফটের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির নতুন এই নিরাপত্তা ব্যবস্থায় বেশকিছু ফাঁক রয়ে গেছে। অ্যাপল আইডির নিরাপত্তা ব্যবস্থাটি শুধু কয়েকটি ক্ষেত্রে কাজ করে। যেমন অ্যাপ ও মিউজিক কেনার সময়, অ্যাপল আইডি অ্যাকাউন্ট ব্যবহারে এবং অ্যাপল আইডি সংক্রান্ত কাস্টোমার সাপোর্টে।

কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটি অ্যাপলের আইক্লাউড সেবায় সংরক্ষিত ছবি ও অন্যান্য কাগজপত্রের নিরাপত্তা দেয় না। এর ফলে হ্যাকাররা ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও সহজেই হাতিয়ে নিতে পারবে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ও ছবি।
আসছে রেসিডেন্ট ইভিল ৬

জোম্বি সিরিজের জনপ্রিয় গেইম ‘রেসিডেন্ট ইভিল ৬’ চলতি বছরেই বাজারে আসছে। গেইম নির্মাতা প্রতিষ্ঠান ক্যাপকম এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে। খবর বিবিসি অনলাইন-এর।

১৯ জানুয়ারি বৃহস্পতিবার ‘রেসিডেন্ট ইভিল ৬’ গেইমটির ট্রেইলার ছেড়েছে ক্যাপকম। কনসোল এবং কম্পিউটার সংস্করণের জন্য তৈরি গেইমটি ২০ নভেম্বর বাজারে আসবে।

চীনভিত্তিক কিছু অংশ থাকছে গেইমটিতে। গেইমটির আগের সংস্করণগুলোর জনপ্রিয় চরিত্র ক্রিস রেডফিল্ড এবং লিওন কেনেডি ছাড়াও নতুন বেশ কয়েকটি চরিত্র যোগ হচ্ছে ষষ্ঠ সংস্করণটিতে।

গেইমটির প্লট বিষয়ে ক্যাপকম জানিয়েছে, ১০ বছর আগের রেকুন সিটিতে একটা ঘটনা ঘটে গেছে। ঠিক কি ঘটেছিলো সে সত্যটি জানানোর সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের পক্ষে এবং রেকুন সিটির ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি লিওন এস. কেনেডি। লিওন কেনেডিকে লড়তে হয় জোম্বি আক্রমণের বিরুদ্ধে। অ্যাকশনধর্মী গেইমটির ষষ্ঠ সংস্করণে গেমারকে ভয়ংকর যুদ্ধে নামতে হবে